Header Ads

বাংলা ভাষা ও সাহিত্যের ‍উৎপত্তি ও ক্রম বিকাশ।

প্রাথমিক আলোচনা:

আমরা বাঙ্গালি। আমাদের মাতৃভাসা বাংলা । বাংলাদেশের অধিকাংশ মানুসের প্রাণের ভাষা বাংলা। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত? প্রায় সাড়ে তিন হাজার। 
বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ-এর জনসাধারণ, ত্রিপুরা, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আসামের দক্ষিণ আসাম, বরাক উপত্যকা অঞ্চলের মানুষের মুখেও ভাষাও কিন্তু বাংলা। জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্ত্ম ভাষা হলো মান্দারিন। বাংলা  ভাষায কথা বলে এমন লোকের সংখ্যা প্রায় ত্রিশ কোটি। ভাষা-ভাষী জনগোষ্ঠীর বিচারে বাংলা ভাষার অবস্থান চতুর্থ । প্রবাসী বাঙ্গালীদের কল্যাণে বিশ্বের প্রায় সকর দেশেই এখন বাংলা ভাষা-ভাষী জনগোষ্ঠী খুজে পাওয়া সম্ভব।

 

বাংলা ভাষার উৎপত্তি:

বাঙরা ভাষার উৎপত্তি নিয়ে পন্ডিতদের মধ্যে মতভেদ রয়েছ । বাংলার আদি অধিবাসীরা কিন্তু অস্ট্রিক জাতির । তারপরে অসে প্রাচীন বৈদিক ভাষা যা আর্যদের ভাষা । আর্যদের এ ভাষাকে পরবর্তীতে সংস্কার করা হয বলে এ ভাষার নাম হয় সংস্কৃত ভাষা । অনেকের ধারণা সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব, তবে আধুনিক ভাসষবিদগণ এ মতের বিরোধী । তাঁদের মধ্যে সাধারণ মানুষের মুখের ভাষা তথা প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ স্বাভাবিক । প্রাকৃত ভাষা থেকে সৃষ্ট ভাষাকে দৃভাগে বাগ করা যায - ১. অপভ্রংশ ও ২. অন্যটি পালি । এ যুগে অপভ্রংশ ভাষা থেকে নতুন নতুন ভাষা সৃষ্টি হতে থাকে । এভাবেই অপভ্র্রংশ ভাষা থেকে সৃষ্টি হয় বাংলা ভাষা । ড: মুহম্মদ শহীদুল্লার মতে, খ্রিষ্টীয় সপ্তম মতাব্ধীতে বাংলা ভাষার উদ্ভব , যদিও অধিকাংশের মত এর সাখে মেলে না । অধিকাংশ ভাষাবিদ মনে করেন খ্রিষ্টীয় দশম শতাব্দীতে বাংলা ভাষা উৎপত্তি লাভ করে । ভাষা গোষ্ঠীর বিচারে বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয়ান ভাষার অন্তর্গত। ড: মুহম্মদ শহীদুল্লাহর মতে নিম্নরূপ প্রক্রিয়ার মাধ্যমে বাংলা ভাষা গঠিত হয়েছে।

ইন্দেি-ইউরোপীয় ভাষা (৫০০০-৩৫০০ খ্রিঃপূঃ) হতে শতম ভাষা (ও কেন্তম ভাষা) হতে অর্য ভাষা হতে প্রাচীন ভারতীয় আর্য ভাষা হতে প্রাচনি ভারতীয় আর্য কথ্য ভাষা হতে প্রাচীন প্রাচ্য প্রাকৃত হতে গৌড়ী প্রাকৃত (মাগধী পাকৃতের প্রাচ্যতর রূপ) হতে গৌড় অপভ্রংশ হতে বাংলা ভাষা
 উল্রেখ্য, ড: সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়।

বাংলা লিপিঃ 

ভারতীয় লিপি মালা গুলোকে দুইভাগে ভাগ করা যায়।
১. ব্রাহ্মী লিপি ও ২, খরোষ্ঠী লিপি.
ব্রাহ্মী রিপি থেকে পশ্চিমা পি, মধ্য বারতীয় লিপি ও পূর্বী লিপি উদ্ভব হয়। আর আমাদের বাংলা লিপির উদ্ভব ৈএই পূর্বী রিপি থেকে। শুধু বাংলা নয়, সকল ভারতীয় লিপিই এ ব্রাহ্মী লিপি থেকে উদ্ভুত। প্রথম দিকে লিপি হাতে লেখা হত। ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত এ অবস্থা বিরাজমান ছিলো । হাতে লেখা হওয়রে কারণে বাংলা লিপি নানা পরিবতৃতমানের মাধ্যমে অগ্রসর হয়েছে।

বাংলা সাহিত্যের যুগবিভাগ:

বাংলা সাহিত্য হাজার বছরের অধিক কালের পুরনো। বাংলা সাহি্যেকে ৩ টি যুগে ভাগ করা হয়:
 ১. ক)প্রাচনি যগ (৬৫০ খ্রিঃ  -  ১২০০ খ্রিঃ) । ( ড: মুহম্মদ শহীদুল্লাহর মতে)
     খ). প্রাচীন যুগ (৯৫০ খ্রিঃ -১২০০ খ্রিঃ) । (ড: সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে)
২. মধ্যযুগ (১২০১ খ্রিঃ - ১৮০০ থ্রিঃ), 
৩. আধুনিক যুগ (১৮০১ খ্রিঃ-  বর্তমান।
মধ্যযুগ আবার ১. আদি মধ্যযুগ বা অন্ধকার যুগ (১২০১ -১৩৫০ খ্রিঃ), ২. মধ্য মধ্য যুগ (১৩৫১ - ১৭০০ থ্রিঃ) ও ৩. অস্ত্য মধ্য যুগ (১৭০১ -১৮০০ খ্রিঃ) - এই তিন ভাগে বিভক্ত। অনুরূপভাবে আধুনিক যুগও কয়েকটি উপভাগে বিভক্ত, যেমন: ১. উন্মেষ পর্ব (১৮০০-১৮৬০ খ্রিঃ), ২. বিকাশ পর্ব (১৮৬০ - ১৯০০ খ্রিঃ), ৩. রবীন্দ্র পর্ব (১৯০০ -১৯৩০ খ্রিঃ) , ৪. রবীন্দ্র-উত্তর পর্ব (১৯৩০ -১৯৪৭ খ্রিঃ),  ৫.পাকিস্থান পর্ব বা পূর্ব পাকিস্থান পর্ব (১৯৪৭-১৯৭১ খ্রিঃ) ও ৬. বাংলাদেশ পর্ব (১৯৭১-বর্তমান)।

প্রাচীন বা আদি যুগ:

বাংলা সাহিত্যের প্রাচীন ‍যুগের একমাত্র লিখিত নিদর্শন হলো চর্যাপদ ।এটা মূলত: কাব্য বা কবিতা সংকলন যা সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগন রচনা করেন । বৌদ্ধধর্ম -এর গুঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে বর্ণনা করার উদ্দেশ্য বৌদ্ধ সিদ্ধাচর্যগন এই গীতিপদাবলী খ্রিস্ট্রীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচনা করেন । চর্যাপদ থেকে বাংলার সাধন সঙ্গীত শাখাটিরও জন্ম। এতে রয়েছে তৎকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্র । এর সাহিত্যগুণ আজও চিত্তাকর্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায ড: হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সারে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে ”চর্যাচর্যবিনিশ্চয়” নামক এ পুথিটি উদ্ধার বরেন ।

2 comments:

  1. wiw sir these material very helpful for student who study to the history of Bengali languag.

    ReplyDelete
  2. এরকম সঠিক ও নির্ভুল তথ্য আরো প্রদান করার জন্য অনুরোধ করছি

    ReplyDelete

Powered by Blogger.