Header Ads

রবীন্দ্রনাথ ঠাকুর



বিসিএসে বরাবরই রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে। তাই রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের এ পর্বে থাকছে রবীন্দ্রনাথের জন্ম ও বেড়ে ওঠা
  • ·         রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্ম ৭ই মে, ১৮৬১ (বাংলা : ২৫ বৈশাখ, ১২৬৮) সালে। তিনি ছিলেন একাধারে  কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, সংগীতস্রষ্টা, প্রাবন্ধিক চিত্রকর, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
  • ·       রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
  •    তাঁর পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদাসুন্দরী দেবী।
  • ·         রবীন্দ্রনাথ প্রথমে ওরিওয়ন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হন। পরে নরমাল স্কুল, বেঙ্গল একাডেমি ও সবশেষে সেন্ট জেভিয়ারস কলেজিয়েট স্কুলে ভর্তি হন। তবে প্রথাগত বিদ্যালয়-শিক্ষায় তার মন বসে নি। তাই, গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
  •    ১৮৭৩ সালের পরে রবীন্দ্রনাথ পিতার সাথে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা শান্তিনিকেতন, পরে পাঞ্জাবের অমৃতসর এবং সবশেষে বক্রোটায় আসেন। এই বক্রোটায় বসেই রবীন্দ্রনাথ তার পিতার কাছ থেকে বিভিন্ন বিষয়েন পাঠ নেন। যেমন: সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি সাহিত্য, জ্যোতির্বিজ্ঞান, ইতিহাস ও সাধারণ বিজ্ঞান।
  •    ১৮৭৭ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের “মাইকেল মধুসূদনের মেঘনাধবধকাব্যের সমালোচনা”, “ভানুসিংহ ঠাকুরের পদাবলী”, ভিখারিণী” ও “করুনা” নামের গল্প।ভানসিংহ ঠাকুরের পদাবলী ”রাধা-কৃষ্ণ বিষয়ক পদাবলীর” অনুকরণে রচনা করেন। উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প হলো ”ভিখারিণী” (১৮৭৭)। 
  •    ১৮৭৮ সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবিকাহিনী । ১৮৮২ সালে প্রকাশিত হয় ”সন্ধ্যাসংগীত” কাব্যগ্রন্থটি।। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা "নির্ঝরের স্বপ্নভঙ্গ" এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 
  •    ১৮৭৮ সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ। ১৮৭৯ সালে  আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন ইউনিভাসির্টি কলেজ লন্ডনে। তাঁর ইংল্যান্ডবাসের অভিজ্ঞতার কথা ভারতী  পত্রিকায় জ্যেষ্ঠভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনাসহ প্রকাশিত হত ১৮৮১ সালে। সেই পত্রাবলি “য়ুরোপ প্রবাসীর পত্র”  নামে গ্রন্থাকারে ছাপা হয়। এটিই ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্যগ্রন্থ তথা প্রথম চলিত ভাষায় লেখা গ্রন্থ। অবশেষে তিনি ১৮৮০ সালে প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে দেশে ফিরে আসেন।  
  •       ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথ  মৃণালিনী দেবীকে বিয়ে করেন যার প্রকৃত নাম ভবতারিণী । রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন পাঁচ জন: মাধুরীলতা 
  •      , রথীন্দ্রনাথ , 
  •       রেণুকা 
  •       মীরা এবং 
  •       শমীন্দ্রনাথ 
  •       এঁদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও শমীন্দ্রনাথের মৃত্যু ঘটে।
    শিলাইদহ কুঠিবাড়ি

    কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। রবীন্দ্রনাথ শিলাইদহে "পদ্মা" নামে একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় করতে যেতেন। 
  •        ১৮৯০ সালে রবীন্দ্রনাথের অপর বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। কুড়ি থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীতিসংকলন প্রকাশিত হয়েছিল। এগুলি হলো প্রভাতসংগীত, শৈশবসংগীত,  রবিচ্ছায়া, কড়ি ও কমল  ইত্যাদি। 
  •       ১৮৯১ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। তাঁর সাহিত্যজীবনের এই পর্যায়টি তাই "সাধনা পর্যায়" নামে পরিচিত। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গ্রন্থের প্রথম চুরাশিটি গল্পের অর্ধেকই এই পর্যায়ের রচনা। এই ছোটগল্পগুলিতে তিনি বাংলার গ্রামীণ জনজীবনের এক আবেগময় ও শ্লেষাত্মক চিত্র এঁকেছিলেন।  
  •    আজ এ পর্যন্তই। 

তরুণ রবীন্দ্রনাথ ঠাকুর
 

No comments

Powered by Blogger.