Header Ads

মিনি কক্সবাজার পাটুল ঘুরে এলাম।


বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত অবস্থিত এটা সকলেরই জানা। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের কাছেই রয়েছে আর একটা সমুদ্রসৈকত, যা লোক মুখে মিনি কক্সবাজার নামেই পরিচিত। এটা নাটোরের নলডাঙ্গা থানাধীন পাটুলে অবস্থিত। আমার বাড়ি নাটোরে হলেও আমিও জানতাম না এটা সম্পর্কে। তবে অনেককেই বলতে শুনেছি পাটুল বেড়াতে যাওয়ার কথা। তাই আমারও শখ হলো জায়গাটি ঘুরে আসি । অবশেষে গত বছর বর্ষার শেষের দিকে গিয়েছিলাম। পাটুল হলো একটা জায়গার নাম। মূলত মিনি কক্সবাজার হলো একটা বিল যার নাম হালতি বিল। বর্ষাকালে বিলটি পানিতে ভরে যায়, তখন দেখে মনে হবে একটা সমুদ্র, দিগন্ত পর্যন্ত শুধু পানি আর পানি। বিলের মধ্যে মানব বসতি আছে। বেশ কয়েকটি গ্রাম আছে বিলের ভিতরে। দূর থেকে দেখলে গ্রামগুলো দেখতে এক একটা দ্বীপের মত মনে হয়। মনে হয় সমুদ্রের মধ্যে মাথা উচু করে দাঁড়িয়ে আছে এক একটা দ্বীপ। বেশ কয়েকটা দ্বীপ নিয়ে এক একটা গ্রাম। সৌভাগ্যক্রমে আমার মামী বাড়ি মিনি কক্সবাজার তথা হালতি বিলের মধ্যে। আমরা নৌকা করে বিলের মধ্যে ঘুরতে বের হই। বিলের একটা দ্বীপে এসে নৌকা দাড়ায়। আমরা সবাই নেমে পড়ি। আমার মামী বাড়িতে একটা মাটির দ্বিতল ভবন আছে। আমি যদিও এর আগেও মাটির দ্বিতল ভবন দেখেছি, তবু কেনো জানি আবারও দোতলায় উঠতে মন চাইল। দ্বোতলায় উঠে দেখি মেঝেতে ফাটল ধরেছে। নিজের অজান্তেই একটু ভয় পেয়ে গেলাম। তাই দ্রুত নেমে পড়ি। আমার অবশ্য শখ ছিলো সেখানে একরাত কাটাবার, কিন্তু সাথে পরিবারের অনেকেই ছিলো, যারা সে পরিবেশে থাকতে চাচ্ছিলো না। তাই ফিরে আসলাম। নৌকা করে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় হালতি বিলের মত জায়গায়, যেটা দেখতে ঠিক যেন একটা সমুদ্র তবে তো আর কথাই থাকতে পারে না। ভরা যৌবনা এ বিল চৈত্র মাসে ধূধূ মাঠ; শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। একটা মজার তথ্য দেই বিলের মধ্যে নৌকা সার্ভিস চালু আছে, যেগুলোর নাম আবার এক একটা ট্রেনের মত। যেমন কোনো নৌাকার নাম উত্তরা এক্সপেক্স।




তাই ঘুরে আসতে পারেন মিনি কক্সািজার খ্যত নাটোরের পাটুলের হালতি বিলে। আর একটা কথা, আসার পখে অবশ্যই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা নিয়ে আসবেন।

লিখেছেন: ডা: সুজা উদ্দিন আহমেদ

1 comment:

Powered by Blogger.